ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:৪৩, ১৭ জুলাই ২০২০

কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মো. সাজিদুল ইসলাম রোমান (২২)। অপরজনের নামপরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে রোমান কর্মস্থল থেকে একটি প্রাইভেটকার যোগে কুয়েত সিটির বাসায় ফিরছিলেন। এ সময় ওই প্রাইভেটকারে তার এক সহকর্মীও ছিলেন। 

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় প্রাইভেট কারটি সালমি এলাকার ১৮৭ কিলোমিটার সড়কে পৌঁছলে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। 

নিহত মো. সাজিদুল ইসলাম রোমানের বাড়ি চাঁদপুর জেলার গৌরনদী উপজেলা সদরের দক্ষিণ গোবর্দ্ধন গ্রামে। তার স্বজনদের সূত্রে জানাগেছে, সংসারে স্বচ্ছলতা ফেরাতে ২০১৭ সালের ১১ ডিসেম্বর রোমান কুয়েতে পারি দেন। সেখানে তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান হিসেবে কাজ করতেন। 

নিহত রোমানের সঙ্গে দুর্ঘটনায় নিহত তার চাঁদপুরের সহকর্মীর ঠিকানা ও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়