ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২১:২৬, ১৭ জুলাই ২০২০

করোনা কেড়ে নিল সাংবাদিক আব্দুল্লাহ এম হাসানের প্রাণ

করোনা কেড়ে নিল আরেক সাংবাদিকের প্রাণ। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নিউজ এডিটর আব্দুল্লাহ এম হাসান আর নেই । করোনার প্রকোপে পড়ে শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন তিনি।

আব্দুল্লাহ এম হাসানের মেয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, জানা গেছে, রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে সাতটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, শোকসন্তপ্ত আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, কিছুদিন আগে নমুনা পরীক্ষায় এম হাসানের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তার অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকাস্থ সাংবাদিকদের নিয়ে গড়া ফেসবুক গ্রুপ ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ এর তথ্যানুযায়ী, এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে এবং উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২৩ জন সাংবাদিক প্রাণ হারালেন। এছাড়াও আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬২২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন অন্তত ২৮৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়