ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:০৪, ১৮ জুলাই ২০২০
আপডেট: ১২:০৬, ১৮ জুলাই ২০২০

সাবেক মন্ত্রী আবুল কাশেম আর নেই

সাবেক যুবমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার আবুল কাশেম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস ছিল ৭৭। শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বনানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে আবুল কাশেম এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। 
শনিবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত আছিয়া-গনি গার্লস স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে কুমিল্লা সদর উপজেলার পালপারায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়