ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:৪২, ১৮ জুলাই ২০২০

করোনাকে জয় করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

করোনামুক্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক। শুক্রবার তার করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে প্রতিমন্ত্রী সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বারিধারার নিজ বাসভবনে ফিরেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আগামী কয়েকদিন বিশ্রামের পর যথারীতি অফিস করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভাকাঙ্ক্ষী যারা আমার জন্য উদ্বিগ্নতায় ছিলেন এবং দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেশ ও মানুষের সেবায় আরও বেশি কাজ করতে পারি।

এর আগে গত ১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়