নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:০৪, ১৮ জুলাই ২০২০
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৭০৯, মৃত্যু ৩৪
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৭০৯ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরই সাথে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪ জন মারা গেছেন। যাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৬ জন নারী।
দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৬৬ জনে। অপরদিকে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মারা গেলেন ২ হাজার ৫৮১ জন।
শনিবার (১৮ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন।
সেই সময় ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৯ টি ল্যাবে ১০ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
আক্রান্ত এবং মৃতের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন নতুন ১ হাজার ৩৭৩ জন করোনা রোগী। নতুনদের নিয়ে এই পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ১০ হাজার ৯৮ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























