ঢাকা
করোনায় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু
করোনা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। দেশে প্রতিদিনই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেকেই।
বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন চৌধুরী ওরফে নিছার চৌধুরীও রেহাই পান নি করোনার ছোবল থেকে।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
আফজাল হোসেন চৌধুরীর বড় ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তানভীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তানভীর বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মা ও মেজ বোন একই হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার তার মা ও এর আগের দিন মেজ বোন করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন।’
তিনি বলেন, বাবা উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। তাকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছিল।
আফজাল হোসেন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























