ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ১৮ জুলাই ২০২০

ঈদে ট্রেন চলবে, টিকিট বিক্রি অনলাইনে

ফাইল ছবি

ফাইল ছবি

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। টিকিটও বিক্রি হবে শুধু মাত্র অনলাইনে।

শনিবার গণমাধ্যমে একথা জানান তিনি। 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, করোনারোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এছাড়া, ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা।

আর টিকিট বিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে কাজের সবশেষ অবস্থাও পরিদর্শন করেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, গরু-ছাগল পরিবহনের জন্য যে এনিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে এখনো কোনো সাড়া মেলেনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়