ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১২, ১৮ জুলাই ২০২০

নৌবাহিনী প্রধান হলেন মোহাম্মদ শাহীন ইকবাল

রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল

রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল

রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস এডমিরাল পদে পদোন্নতি পূর্বক নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ্ আবদুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ২০২০ থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে তাকে নিয়োগ প্রদান করা হয়।

একই দিন পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়