ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২২:৩৪, ১৮ জুলাই ২০২০

লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে সাবেক সচিবের স্ত্রীর মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে সাবেক অতিরিক্ত সচিব শাহজাহান হোসেনের স্ত্রী সালমা পারভীনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৫টার দিকে সালমা পারভীন লিফটে ওঠার জন্য সুইচে চাপ দেন। এতে লিফটের দরজা খুললেও লিফট না আসায় তিনি পা বাড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

কোনো কারণে লিফট ওপরের দিকে আটকে থাকায় তিনি নিচে পড়ে যান। পরে উদ্ধার করে বেসরকারী একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়