ঢাকা
বিদেশ যাত্রায় করোনাভাইরাস সনদ বাধ্যতামূলক
আগামী ২৩ জুলাই থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য করোনাভাইরাস পরীক্ষার সনদ বাধ্যতামূলক করেছে সরকার। এ জন্য বিদেশগামী যাত্রীদের ১৬টি নির্ধারিত পিসিআর ল্যাব থেকে করোনাভাইরাস পরীক্ষা করাতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিদেশগামী যাত্রীদের যে যে পিসিআর ল্যাব থেকে করোনাভাইরাস টেস্ট করানোর কথা বলা হয়েছে সেগুলো হলো- ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, জনস্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ কক্সবাজারে কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি), কুমিল্লায় কুমিল্লা মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনায় খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহে ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ, রংপুরে রংপুর মেডিকেল কলেজ ও সিলেটের এম এ জি মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞতিতে বিদেশ গমনেচ্ছু যাত্রীদের সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী পালনের অনুরোধ জানিয়েছে।
সরকার ঘোষিত ওই নির্দেশনায় বলা হয়, বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদপ্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























