ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:৫৮, ১৯ জুলাই ২০২০

প্রতারণার শেষ ছিলনা সাহেদের

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ গ্রেফতার হয়ে এখন ১০ দিনের রিমান্ডে আছেন।

রিমান্ডের তৃতীয়দিন শনিবার (১৮ জুলাই) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের জানান, সাহেদের বিরুদ্ধে করোনাভাইরাস চিকিৎসায় সরবরাহকৃত সুরক্ষা সামগ্রী নিয়েও প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্যখাতে সাহেদ প্রায় ৫০ হাজার পিপিই, এক লাখ মাস্ক ও ২০ হাজার মৃতদেহ বহনের ব্যাগ সরবরাহ করেছেন জানিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “প্রকৃতপক্ষে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের কোনো কারখানার অস্তিত্ব পাওয়া যায়নি। সাহেদ সাব-কনট্রাক্টে ছোট গার্মেন্ট থেকে নিম্নমানের কাপড় দিয়ে এসব সুরক্ষা সামগ্রী তৈরি করিয়েছিলো। আমরা ধারণা করছি, তার (সাহেদ) সাপ্লাই দেওয়া নিম্নমানের ওইসব সুরক্ষাসামগ্রী ব্যবহার করে প্রথম দিকে স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন।”

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়