ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩:২০, ১৯ জুলাই ২০২০
সাহেদকে নিয়ে মধ্যরাতে অভিযানে অস্ত্র-গুলি-মাদক উদ্ধার
রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে নিয়ে শনিবার দিবাগত মধ্যরাতে উত্তরায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।
এসময় তার ব্যক্তিগত গাড়ি থেকে গুলিসহ অস্ত্র পাওয়া যায়। পরে সেখান থেকে পাঁচ বোতল মদ ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। একটি অস্ত্র আইনে অপরটি মাদক আইনে।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা।
ডিবি পুলিশ জানায়, সাহেদের মামলা ডিবিতে হস্তান্তর হওয়ার পর থেকেই অধিকতর তদন্ত চলছে। তারই ধারাবাহিকতায় উত্তরায় এ অভিযান চালানো হয়।
এ সময় তার ব্যক্তিগত গাড়িটি জব্দ করে পুলিশ। গাড়িতে এক রাউন্ড গুলিসহ অস্ত্র পাওয়া যায়।
করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে গত ৬ জুলাই বিকালে রাজধানীর উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতাল এবং অফিসে অভিযান চালায় র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে হাসপাতাল দুটি সিলগালা করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় সাহেদের রিজেন্ট হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের।
এরপর ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে র্যাব সাহেদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র, জাল টাকা, প্রতারণাসহ একাধিক মামলা হয়েছে। বর্তমানে সাহেদ ডিবি পুলিশের রিমান্ডে রয়েছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























