ঢাকা
প্রকাশিত: ১৪:০৬, ১৯ জুলাই ২০২০
দেশে প্রথমবার চালু হচ্ছে সাইবার থানা
এই প্রথমবারের মত দেশে চালু হচ্ছে সাইবার থানা। সাইবার অপরাধের ঘটনায় সরাসরি মামলা করার সুযোগ তৈরিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে এই বিশেষ থানা চালু হচ্ছে। এই থানার দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত ডিআইজি।
পরীক্ষামূলকভাবে ঢাকায় একটি সাইবার থানা চালু করার চিন্তা-ভাবনা হচ্ছে। সাইবার থানার বিস্তারিত রূপরেখা নিয়ে একটি খসড়া তৈরির কাজ চলছে, যার চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।
সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি শাহ আলম জানান, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রশাসনিক পুনবির্ন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) খসড়াটি পাস হওয়ার পর সাইবার থানার কার্যক্রম পুরোদমে চলবে। তবে নিকারে পাসের আগেই তা পরীক্ষামূলকভাবে চালু হবে। বর্তমানে সাইবার ক্রাইম সেন্টারের হটলাইন ০১৭৩০৩৩৬৪৩১ নম্বরে দেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করে সাইবার অপরাধ সংক্রান্ত সমস্যায় পরামর্শ নেওয়া যায়।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























