ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ১৯ জুলাই ২০২০

গুলশানের সাহাবুদ্দিন হাসপাতালে র‌্যাবের অভিযান

ফাইল ছবি

ফাইল ছবি

অনুমোদন ছাড়াই করোনা টেস্টের অভিযোগে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেল ৩টা থেকে এ অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। 

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযান মাত্র শুরু হয়েছে, পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা টেস্টের অনুমতি দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটির নির্ধারিত ল্যাব প্রস্তুত না হওয়ায় পরবর্তীতে অনুমতি বাতিল করা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়