নিজস্ব প্রতিবেদক
ডিএসসিসি’র সাত কর্মী চাকরিচ্যুত
ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ ও দফতরে কর্মরত পাঁচ পরিচ্ছন্নতাকর্মী ও দুজন মালীকে চাকরিচ্যুত করা হয়েছে।
রোববার রাজধানীর ডিএসসিসি নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের কর্মচ্যুত করা হয়।
এরা হলেন- পরিচ্ছন্নতাকর্মী শ্রীমতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।
অফিস আদেশে আরো বলা হয়, যাদের কর্মচ্যুত করা হয়েছে তারা কর্পোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। সংশ্লিষ্ট কর্মীদের বয়স এরইমধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদের কর্মচ্যুত করা হল।
জনস্বার্থ জারি করা এ অফিস আদেশ ১৭ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন বিধায় তারা কর্পোরেশন বিধিমালা মোতাবেক কোনো ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না বলে অফিস আদেশে বলা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























