নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যের ডিজিকে দুদকের রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদ
ফাইল ছবি
রাজধানীর রিজেন্ট হাসপাতালের বিভিন্ন নথিপত্রের বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে রুদ্ধদ্বারে জিজ্ঞাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুর ১টা ৫০ মিনিটে দুদকের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধানী টিম স্বাস্থ্য ভবনে অভিযান চালায়।
অভিযানে দুদক টিম দরজা বন্ধ করে স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ রুমে ঘন্টা দেড়েক ধরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় অনেককেই বলতে শোনা গেছে, মহাপরিচালকের রুম থেকে হয়তো নথিপত্র জব্দ করা হচ্ছে।
পরে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক বের হয়ে বলেন, রিজেন্ট হাসপাতালের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের কাছে বেশকিছু নথিপত্র চাওয়া হয়েছিল। তবে মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত সেগুলো দেয়া হয়নি। এ বিষয়ে মহাপরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকাল নথিপত্র পৌঁছে দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন।
এদিকে আগেই জানা গিয়েছিল, চলতি সপ্তাহের যেকোনো দিন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ডজনখানেক কর্মকর্তাকে দুদকে তলব করা হবে।
সম্প্রতি রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। মাস্ক, পিপিইসহ সুরক্ষা সামগ্রী কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়েও তদন্ত করা হচ্ছে। হাসপাতালে যন্ত্রপাতি কেনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পুরনো দুর্নীতির থমকে যাওয়া অনুসন্ধানও আবার নতুন করে সামনে আসে।
এছাড়া বিভিন্ন বিষয়ে গত ৫ বছরে স্বাস্থ্য অধিদফতর থেকে বিভিন্ন নথি তলব করা হলেও দুদককে তা সরবরাহ করা হয়নি। জানা গেছে, তদন্তের স্বার্থে সেসব নথির বিষয়ে এ অভিযান চালানো হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























