ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ১৯ জুলাই ২০২০

বাংলাদেশেই ৫৯০ বার জিন পাল্টেছে করোনা

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ জানিয়েছে, বাংলাদেশের বিস্তার হওয়ার ভাইরাসটির সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে ইতালির ভাইরাসের সঙ্গে। আর ভাইরাসটি শুধু বাংলাদেশেই এখন পর্যন্ত জিন পরিবর্তন করেছে ৫৯০ বার।

গবেষণা পরিষদ থেকে আরো জানানো হয়েছে, ভাইরাসগুলোর মধ্যে ৮টি একেবারেই নতুন মিউটেশন। যা বিশ্বের আর কোথাও হয়নি; কেবল বাংলাদেশেই হয়েছে। 

দেশে করোনাভাইরাসের ২২২টি জিনোম সিকোয়েন্সিং উন্মোচন করে এসব তথ্য জানায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।

ভাইরাসের উৎস, গতি-প্রকৃতি আর বিস্তার সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার উপায় জিনোম সিকোয়েন্সিং। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসের প্রায় ৬৭ হাজার জিনোম সিকোয়েন্সিং ডাটা প্রকাশিত হয়েছে উন্মুক্ত প্ল্যাটফর্মে।

জিনোম সিকোয়েন্সের তথ্য রোগ প্রতিরোধের পাশাপাশি ভ্যাকসিন ও ওষুধের প্রয়োগের ক্ষেত্রেও অংশীদার হতে পারবে বাংলাদেশ।

জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি নমুনা নেয়া হয় ঢাকা বিভাগের- ৬২টি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়