নিজস্ব প্রতিবেদক
সাহাবউদ্দিন হাসপাতালে র্যাবের অভিযান
ওটিতে মিললো মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল টিউব
ছবি- সংগৃহীত
রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে মেয়াদোউত্তীর্ণ সার্জিক্যাল টিউব পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে অভিযান চলাকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, হাসপাতালের পাঁচটি অপারেশন থিয়েটার রয়েছে। আমরা একটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল টিউব পেয়েছি। এগুলোর একটির ২০০৯ সালে, দুটি ২০১১ সালে এবং একটি ২০২০ সালের এপ্রিলে মেয়াদোত্তীর্ণ হয়। অর্থাৎ একটি প্রায় ১১ বছর আগের মেয়াদোত্তীর্ণ টিউব।
এসব টিউব সাধারণত অপারেশনে এনেস্থিশিয়া দেয়ার সময় রোগীর শ্বাসনালীতে ঢোকানো হয়।
মেয়াদোত্তীর্ণ টিউব ব্যবহারের ঝুঁকি সম্পর্কে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল টিউব ব্যবহারে রোগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে অনেক সময় রোগীর মৃত্যুও হতে পারে।
অভিযানে এরইমধ্যে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে র্যাবের হেফাজতে নেয়া হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























