ঢাকা
দেশে পৌনে দুই কোটি পরিবারে পৌঁছেছে সরকারি ত্রাণ
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে দেশের নিম্নবিত্তরা কর্মহীন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ বিতরণ করে আসছে সরকার। সরকার কর্তৃক এই মানবিক সহায়তা এখনো অব্যাহত রয়েছে।
এখন পর্যন্ত সারাদেশে প্রায় পৌনে দুই কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। রোববার (১৯ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৮ জুলাই পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩৯ টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৪৫১ টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা এক কোটি ৭০ লাখ ৪০ হাজার ৮৪১ এবং উপকারভোগী লোকসংখ্যা সাত কোটি ৪১ লাখ ৩২ হাজার ৩১২ জন।
শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৬ কোটি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৮ কোটি ৫৮ লাখ ২৮ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৯৫ কোটি ৮ লাখ ৫৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা এক কোটি ২ লাখ ৪ হাজার ৫২৭ এবং উপকারভোগী লোকসংখ্যা চার কোটি ৪৭ লাখ ২৭ হাজার ৫৫৪ জন।
শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ২৩ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা আট লাখ ৭২ হাজার ২০২ এবং উপকারভোগী লোকসংখ্যা ১৮ লাখ ৮১ হাজার ৬৯৬ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























