নিজস্ব প্রতিবেদক
আইইউসিএন নির্বাচনে আমিরাতকে সমর্থন দেবে বাংলাদেশ
ফাইল ছবি
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) প্রেসিডেন্ট পদের নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন দেবে বাংলাদেশ।
আইইউসিএনের প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে তিনি এ সম্মতি দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, আইইউসিএনের প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আইইউসিএনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন প্রার্থনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এ প্রার্থীর পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন।
২০২১ সালের ১৩ ও ১৪ জানুয়ারি ফ্রান্সে ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























