নিজস্ব প্রতিবেদক
টিকটক তারকা অনিকার মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল চিরকুট
ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকার বংশাল থানা এলাকা থেকে টিকটক তারকা জামিলা খাতুন অনিকার (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- তিনি আত্মহত্যা করেছেন। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর জন্য কেউ মনে দুঃখ পাবেন না’।
রোববার দুপুরে বংশালের হাজী আব্দুর রশিদ লেনের বাবার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বংশাল থানার ওসি শাহিন ফকির এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অনিকা দুই সন্তানকে নিয়ে বাবার বাসায় থাকতেন। গত দুই বছর আগে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার বিছানায় একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটের উপরে কিছু ঘুমের ট্যাবলেট পাওয়া যায়। চিরকুটে লিখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কে দায়ী নয়। আমার মৃত্যুর জন্য কেউ মনে দুঃখ পাবেন না’।
তিনি আরো জানান, অনিকা টিকটক ভিডিও তারকা ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























