ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:১৬, ২০ জুলাই ২০২০

ঢাকার বাইরে যে যে জেলায় করোনা টেস্ট করা যাবে

রোববার স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল অফিসার ও কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার বাইরে ১৩টি জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হবে।

নির্ধারিত স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে।

যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেসব জেলাগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়নগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়