ঢাকা
প্রকাশিত: ১৩:২৫, ২০ জুলাই ২০২০
রাজধানীতে জলাবদ্ধতায় ব্যাপক ভোগান্তি
রবিবার দিবাগত মধ্যরাত থেকেই শুরু হয় বৃষ্টিপাত, ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বহু এলাকায় পথচারীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
বৃষ্টি ও জলাবদ্ধতায় কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে গেছেন। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না। বেশ কিছু বাসার নিচতলায় পানি ঢুকে গেছে। কিছু এলাকায় দোকানপাটেও পানি প্রবেশ করেছে। বৃষ্টির কারণে ধানমন্ডির বিভিন্ন এলাকা, ২৭ নম্বর মোড়, পশ্চিম রাজাবাজার, মিরপুর রোড ও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া জলাবদ্ধতা দেখা দিয়েছে ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজারেও।
রাজধানীতে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























