ঢাকা
আপডেট: ১৪:১৯, ২০ জুলাই ২০২০
মঙ্গলবার থেকে রাজশাহী রুটে চলবে নভোএয়ারের ফ্লাইট
তুলে নেওয়া হয়েছে নভোএয়ারের রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনার নিষেধাজ্ঞা। তাই মঙ্গলবার (২১ জুলাই) থেকে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু করবে নভোএয়ার এয়ারলাইন্স।
সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নভোএয়ার জানিয়েছে, মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
একইভাবে রাজশাহী থেকে প্রতিদিন বেলা ১১টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। এই রুটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা।
করোনা পরিস্থিতির শুরুর দিকে আন্তর্জাতিক ফ্লাইটের সাথে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করা হয়। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে ১ জুন থেকে শুরু হয় অভ্যন্তরীণ বিমানের ফ্লাইট।
ধাপে ধাপে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট চলাচল শুরু করা হয়। শুধুমাত্র কক্সবাজার রুটটি এখনও চালু হয়নি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























