ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ২০ জুলাই ২০২০
আপডেট: ১৪:৪৫, ২০ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৯২৮, মৃত্যু ৫০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। সাথে নতুন ২ হাজার ৯২৮ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নতুন মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী।       

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। অপরদিকে করোনায় দেশে মোট প্রাণহানি ২ হাজার ৬৬৮ জন।          

সোমবার (২০ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন। 

বুলেটিনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮০ টি ল‌্যাবে ১৩ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে আক্রান্তের সাথে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন নতুন ১ হাজার ৯১৪ জন রোগী। বর্তমানে দেশে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ১৩ হাজার ৫৫৮ জন।    

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়