ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ২০ জুলাই ২০২০
আপডেট: ১৮:০২, ২০ জুলাই ২০২০

উত্তরায় ৩ হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের অভিযান

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

করোনা পরীক্ষায় অনিয়মসহ নানা অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরায় তিন হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময় দুই হাসপাতালকে জরিমানা করা হয়। অভিযান এখনো চলছে।

সোমবার দুপুর তিনটার দিকে এ অভিযান শুরু হয়।

হাসপাতাল অনুমোদনের মেয়াদ উত্তীর্ণসহ বেশকিছু অনিয়মের অভিযোগে উত্তরার লেকভিউ স্পেশালাইজ হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে শিন শিন জাপান হাসপাতালের ল্যাব অপরিষ্কার, ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি স্থাপন না করেই ব্যবহার এবং  হাসপাতালের ফার্মেসিতে ফল ও জুসসহ বিভিন্ন খাদ্য বিক্রির অপরাধে দুইটি মামলা করা হয়। একইসঙ্গে হাসপাতালটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আল আশরাফ হাসপাতালেও অভিযান চালানো হয় এবং এর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়