নিজস্ব প্রতিবেদক
সিকদার গ্রুপের দুই ভাইকে ১০ হাজার পিপিই জরিমানা
ফাইল ছবি
সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে জামিন দেননি হাইকোর্ট। বিদেশ থেকে জামিন আবেদন করে আদালতের সময় নষ্ট করার কারণে দুই ভাইকে ১০ হাজার পিপিই জরিমানা করেছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিলে এই পিপিই দিতে হবে।
সোমবার বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে সিকদার গ্রুপের দুই ভাইয়ের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমদ। এর আগে রোববার দুই ভাই ব্যাংকক থেকে জামিন আবেদন করেন।
রোববার রাতে সিকদার গ্রুপের দুই ভাইয়ের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা জানান, সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার দেশে ফিরতে চান। একারণে জামিন আবেদন করা হয়েছে। যেন তারা নির্বিঘ্নে দেশে আসতে পারেন। তাদের দেশে আসতে যেন কোনো বাধা না দেয়া হয়। আবেদনে আমরা তা চেয়েছি।
এক প্রশ্নের জবাবে আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, ভার্চুয়াল আদালত সংক্রান্ত আইনে দেশের বাইরে থেকে জামিন আবেদন করার সুযোগ রয়েছে। জানা গেছে, ভার্চুয়াল হাইকোর্টে এটাই প্রথম আগাম জামিন আবেদন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসেনকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখা হয়। তাদের গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়।
এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, পরে সাদা কাগজে সই নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সেসময় এ ঘটনা ঘটে।
এরপর ২৫ মে মামলার তদন্তকালীন সময়েই নিজেদের ‘অসুস্থ’ দেখিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে যান এই দুই ভাই।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























