নিজস্ব প্রতিবেদক
সোমবারের মধ্যে বোনাস পরিশোধ করতে হবে
ফাইল ছবি
পোশাক শ্রমিকদের ঈদ বোনাস আগামী সোমবারের মধ্যে পরিশোধ করতে হবে। সেইসঙ্গে চলতি মাসের বেতনের অর্ধেক ৩০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে হবে। বাকি অর্ধেক দিতে হবে যথারীতি পরবর্তী মাসের প্রথম সপ্তাহে।
সোমবার রাজধানীর বিজয়নগরে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত সরকার, মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বলা হয়, তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতের বোনাস আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যেই পরিশোধ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন শ্রমপ্রতিমন্ত্রী বেগন মুন্নু জান সুফিয়ান। এছাড়া মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন- বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম প্রমুখ ।
আগের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তৈরি পোশাকসহ সব শিল্প খাতে ২৫ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধের কথা ছিলো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই এবারের কোরবানির ঈদ উদযাপন হতে পারে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























