ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ২০ জুলাই ২০২০

দুয়েক দিনের মধ্যেই বোনাস পাবেন বেসরকারি শিক্ষকরা

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহার বোনাস পাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ বোনাস আগামী দুয়েক দিনের অর্থাৎ কাল অথবা পড়শুর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক শাহেদুল খবির (প্রশাসন) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী দু-একদিনের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ব্যাংকে পাঠানো হবে। 

শাহেদুল খবির জানান, গত বৃহস্পতিবার বোনাস সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। আগামীকাল অনুমোদন হয়ে আসার কথা রয়েছে, সেটি এলে একদিনের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে।

তিনি বলেন, শিক্ষকরা যাতে ঈদের আগে ঈদ বোনাস তুলতে পারেন সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সে মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে এ অর্থ উত্তোলন করতে পারবেন বলেও জানান তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়