নিজস্ব প্রতিবেদক
করোনা: অনুমোদিত হাসপাতাল ছাড়া টেস্ট না করার পরামর্শ
ফাইল ছবি
করোনাভাইরাসের চিকিৎসা কিংবা নমুনা পরীক্ষার অনুমোদন নেই, এমন হাসপাতালে রোগীদের না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল অফিসার ও কভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সরকারের অনুমোদন, উপযুক্ত কিটস, যন্ত্রপাতি এবং দক্ষ জনবল ছাড়াই কভিড-১৯ শনাক্তকরণ ও চিকিৎসায প্রতারণা করছে বলে শোনা যাচ্ছে।
মানুষ এসব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে এবং জীবনকে হুমকির মুখে ফেলছে। এমতাবস্থয় জনসাধারণকে কেবলমাত্র সরকারি হাসপাতাল ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার থেকে কভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেউ প্রতারণা করছে জানতে পারলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























