ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৮, ২১ জুলাই ২০২০
আপডেট: ১০:২৬, ২১ জুলাই ২০২০

ঈদ কবে সন্ধ্যায় জানা যাবে

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। 

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

আজ মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৩১ জুলাই। আর চাঁদ দেখা না গেলে বুধবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং দেশে ঈদ হবে ১ আগস্ট। 

উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করে।

এদিকে সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ জুলাই কোরবানির ঈদ উদযাপন হবে। সৌদির শীর্ষ ধর্মীয় কাউন্সিলর এ সিদ্ধান্ত জানিয়েছে। ৩১ জুলাইয়ের আগের দিন পালিত হবে পবিত্র হজ।

আইনিউজ/এইচ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়