ঢাকা
ঈদ বোনাস পাবেন গার্মেন্টস শ্রমিকরা
গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই ও চলতি মাসের বেতনের অর্ধেক ৩০ তারিখের মধ্যে মালিকগণ পরিশোধ করবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অন্য সকল খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে মালিকগণ পরিশোধ করবেন।
প্রতিমন্ত্রী বলেন, “সরকারি ছুটির সাথে মিলিয়ে শ্রমিকদেরও এবারের ঈদের ছুটি তিন দিন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের ঈদে কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে।”
সোমবার (২০ জুলাই) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বর্তমান শ্রম পরিস্থিতি এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকার, মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৫তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।রাখতে ও উৎপাদন স্বাভাবিক রাখতে কোন শ্রমিককে ছাঁটাই না করতে মালিকদের পরামর্শ দেন তিনি।
সরকারি ছুটির সাথে মিলিয়ে শ্রমিকদের এবারের ঈদের ছুটিও তিন দিন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের ঈদে কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে।
অর্থনীতির চাকা সচল রাখতে ও উৎপাদন স্বাভাবিক রাখতে কোন শ্রমিককে ছাঁটাই না করতে মালিকদের পরামর্শ দেন তিনি।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























