ঢাকা
আপডেট: ১৩:২৩, ২১ জুলাই ২০২০
করোনা কেড়ে নিল আরেক পুলিশ সদস্যের প্রাণ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। করোনাকালে দায়িত্ব পালন করার সময় সক্রমিত হয়ে জীবন দিলেন সায়ফুল আলম (৪১)।
সায়ফুল আলম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ নিয়ে দেশে করোনায় পুলিশের ৫৪ জন সদস্য প্রাণ হারালেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি পঞ্চগড় সদর থানার মাহানপাড়া গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেন, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন। তিনি বলেন, য়ফুল আলম কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ডিসি মো. ওয়ালিদ হোসেন আরও বলেন, আমরা এই বীর পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























