ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৪৬, ২১ জুলাই ২০২০

বৃষ্টি থাকবে আরও ৩ দিন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়