ঢাকা
বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের মেরিনা
চলতি বছরে বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকায় নাম লেখালেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। গত ১৪ জুলাই বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের এই তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ‘প্রসপেক্ট’।
সেখানে বলা হয়েছে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে ভবন নির্মাণ এবং পরিবেশের দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নকশা তৈরি করার ক্ষেত্রে মেরিনা দারুণ অবদান রেখেছেন। এই অবদানের ফলে তিনি পেলেন স্বীকৃতি।
মেরিনার নকশা করা স্থানীয় উপকরণের হালকা ওজনের বাড়িগুলো স্টিলের ওপর দাঁড়িয়ে থাকতে সক্ষম এবং পানির মাত্রা বেড়ে গেলে সেগুলো সরানো যায়। আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো ভূয়সী প্রশংসা কুড়িয়েছে বলে জানিয়েছে প্রসপেক্ট ম্যাগাজিন।
মেরিনা ঢাকার বায়তুর রউফ মসজিদের নকশা করেছেন যা টেরাকোটা ইট দিয়ে নির্মিত। মসজিদের নকশা রীতিমতো সুলতানি আমলের কথা মনে করিয়ে দেয়। এই মসজিদটি নকশা করে তিনি স্থাপত্যে আগা খান পুরস্কারও পেয়েছেন। আগা খান পুরস্কার আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























