ঢাকা
ইউনাইটেডের অগ্নিকাণ্ডে নিহতদের ক্ষতিপূরণের আদেশ স্থগিত
রাজধানীর গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পুড়ে নিহত চার জনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার সেই আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননী এ আদেশ দেন। শুনানি শেষে আদেশের ওপর ১৬ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দেন বিচারপতি।
আদালতে ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেন- ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ,ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম, ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ,ব্যারিস্টার অনিক আর হক ও নিয়াজ মোহাম্মদ মাহবুব।
আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় গত ১৫ জুলাই চারটি পরিবারকে ১২ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণের এ আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
নিহত একজনের (মনির হোসেন) পরিবারের সঙ্গে ইউনাইটেড হাসপাতালের ২০ লাখ টাকায় সমঝোতা হওয়ায় ওই পরিবারের বিষয়ে কোনো আদেশ দেয়নি হাইকোর্ট। আদেশের ১৫ দিনের মধ্যে এ টাকা ভূক্তভোগীদের পরিশোধ করতে বলা হয়।
গত ২৭ জুন রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পাঁচজন রোগী মারা যান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























