ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ২১ জুলাই ২০২০

বাংলাদেশে মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

মঙ্গলবার মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জন।

মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ১ হাজার ৮৪১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জনে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়