নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ২১ জুলাই ২০২০
আল্লামা শফী ফের আইসিইউতে
ফাইল ছবি
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থতা বোধ করায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। তিনি জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন হেফাজতে ইসলামের আমির। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে ১১ এপ্রিল বার্ধক্য, শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা শফী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৪ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৬ এপ্রিল তিনি বাড়ি ফেরেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























