নিজস্ব প্রতিবেদক
দেশে বন্যায় ২৫ জনের মৃত্যু: ত্রাণ প্রতিমন্ত্রী
ফাইল ছবি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। দেশের ২৫টি জেলা এরইমধ্যে বন্যা কবলিত হয়েছে। এ পর্যন্ত বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ৩ কোটি ২১ লাখ টাকা নগদ ও ৯ হাজার মেট্রিক টন চাল দেয়া হয়েছে।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৭২টি পয়েন্টে নদ-নদীর পানি বেড়েছে। অন্যদিকে কমেছে মাত্র ২৫টি পয়েন্টে। ২৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল ২১টি পয়েন্টে।
মঙ্গলবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ মুহূর্তে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৬টি।
শীতলক্ষ্যা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকা জেলার নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় আরো বাড়বে। ঢাকার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এছাড়াও ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ও গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নাটোর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, শরিয়তপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যার পরিস্থিতি অবনতি থাকবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























