ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ২১ জুলাই ২০২০

প্রতারক সাহেদের মামলার তদন্তভার পেল র‌্যাব

ফাইল ছবি

ফাইল ছবি

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণার মামলার তদন্তভার র‌্যাবকে দেয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম ও র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাক্ষাৎ করেন। পরে এ সিদ্ধান্ত নেয়া হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলাটি এতদিন ডিবি পুলিশ তদন্ত করছিল।

এর আগে গত ১৭ জুলাই র‌্যাব প্রধান জানিয়েছিলেন, সাহেদের প্রতারণা মামলার তদন্তভার পেতে পুলিশ হেডকোয়ার্টার এর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তারা।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর সিলগালা করে র‌্যাব। ১৫ জুলাই সাহেদক সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে করোনা রিপোর্ট নিয়ে প্রতারণার অভিযোগে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তর পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়