নিজস্ব প্রতিবেদক
কারিগরি-মাদরাসার শিক্ষকরা প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আর্থিক সংকটের কথা বিবেচনা করে কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা-প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় নন-এমপিও প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন। প্রধানমন্ত্রী নন-এমপিও শিক্ষক কর্মচারীদের আর্থিক সংকটের কথা চিন্তা করে কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এতে আরো জানানো হয়, নন-এমপিও কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক জনপ্রতি ৫ হাজার টাকা হারে এবং ১০ হাজার ২০৪ জন কর্মচারী জনপ্রতি ২ হাজার ৫শ’ টাকা হারে সর্বমোট ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান পাবেন।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩ হাজার ৯২৯টি কওমি মাদরাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে নন-এমপিও এর ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়ার কথা জানানো হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























