ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ২১ জুলাই ২০২০
আপডেট: ২০:৫৯, ২১ জুলাই ২০২০

চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগস্ট

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১ আগস্ট সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন। ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃস্পতিবার থেকে জিলহজ মাসের দিন গণনা শুরু হলো। সেক্ষেত্রে বাংলাদেশে আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানেরা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করে।

এদিকে সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এতে দেশটিতে ১ আগস্ট ঈদুল আজহা উদযাপন হবে। এ সিদ্ধান্ত জানিয়েছে সৌদির শীর্ষ ধর্মীয় কাউন্সিলর। আর ৩১ জুলাইয়ের আগের দিন পালিত হবে পবিত্র হজ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়