নিজস্ব প্রতিবেদক
সবাইকে সামনে আনার চেষ্টা করছে সরকার : পরিবেশ মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের আমলে কেউ পেছনে পড়ে থাকবেনা। সবাই যাতে সামনে এগিয়ে আসতে পারে তার নিরন্তর চেষ্টা করে চলেছে সরকার। সবাইকে সাথে নিয়েই '২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ এবং '৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা হবে।
আজ (২১ জুলাই) মঙ্গলবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগান ও ডাকটিলা বিজিবি ক্যাম্প এলাকায় ২৬ কিলোমিটার ৩১৫ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইন ঢাকাস্থ সরকারি বাসভবন হতে সংযুক্ত হয়ে প্রধান অতিথির উদবোধনী বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, এ এলাকার মানুষ বিদ্যুৎ বিহীন অন্ধকারে ছিলো। এখন বিদ্যুতের আলোয় নিজেরা আলোকিত হতে হবে এবং সন্তানদের শিক্ষাগ্রহণের সু্যোগ দিয়ে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। বিদ্যুতের অপচয় রোধ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের সঠিক ব্যবহার করলে আমরা সবাই উপকৃত হবো। মন্ত্রী বলেন, এলাকার অসমাপ্ত রাস্তা দ্রুত পাকা করার ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী এসময় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে হাত ধোয়া, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
বিদ্যুৎ সঞ্চালন লাইন উদবোধন অনুষ্ঠানে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রঞ্জিত কুমার পাল, ডিজিএম (টেকনিক্যাল) মো. খালেদুল ইসলাম, বড়লেখা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো. এমাজউদ্দীন সরদার, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচকে
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























