ঢাকা
মহাখালীতে বিদেশগামীদের করোনা পরীক্ষা কার্যক্রম শুরু
স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় এবং সশস্ত্র বাহিনীর সার্বিক প্রশাসনিক তত্ত্বাবধানে রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
২০ জুলাই থেকে মোট ২০টি বুথ স্থাপনের মাধ্যমে উক্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, নারী ও বিদেশি নাগরিকদের জন্য পৃথক নমুনা সংগ্রহ বুথ নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা পূর্বে নমুনা সংগ্রহ এবং ২৪ ঘণ্টার মধ্যে রির্পোট প্রদান করা হবে। বিদেশগামী যাত্রীরা নমুনা প্রদানের পরবর্তী দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের রির্পোট সংগ্রহ করতে পারবেন। আসন্ন ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ বুথ খোলা থাকবে।
নমুনা পরীক্ষা করতে সরকার কর্তৃক ফি বাবদ ৩ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থাপিত বুথগুলোতে প্রতিদিন আনুমানিক ১ হাজার বিদেশ যাত্রীর নমুনা সংগ্রহ করা হবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মহাখালীতে ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার/হাসপাতাল স্থাপনের কাজ চলমান রয়েছে । যা খুব তাড়াতাড়ি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী চালু হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























