ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ২১ জুলাই ২০২০

শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম প্রয়োগ

ফাইল ছবি

ফাইল ছবি

‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত পরিমার্জিত)’-এ পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনের মধ্য দিয়ে শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম) প্রয়োগ হবে।

সম্প্রতি এই পরিবর্তন এনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের নোটের ১ নম্বরটি পরিবর্তন করে সেখানে নতুন নোট প্রতিস্থাপন করা হয়েছে। 

আগে ১ নম্বর নোটে ছিল- এই পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানাদির পাশাপাশি সরকারের অন্যান্য সব ক্ষেত্রেও প্রতিপালিত হবে। সেখানে ‘এই রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগ হবে’ প্রতিস্থাপিত হবে। 

এ পরিবর্তনের কারণে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অন্য কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স হলো একটি প্রোটোকল তালিকা বা রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদগুলোর ক্রমবিন্যাস। এতে ২৫টি ধাপ রয়েছে। ধাপগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করে দেয়া আছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়