ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৩৯, ২২ জুলাই ২০২০
আপডেট: ১৪:৪০, ২২ জুলাই ২০২০

পদ হারাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম

রিজেন্ট-জেকেজি কাণ্ডে তোলপাড় চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পর এবার সরিয়ে দেয়া হচ্ছে হাসপাতাল পরিচালককেও। তার অপসারণের ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব।

নতুন মহাপরিচালক কবে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের উচ্চপর্যায়ে। এ অবস্থায় সচিব জানালেন, নতুন মহাপরিচালকের নাম জানা গেলে, তার সাথে কাজ করতে প্রস্তুত মন্ত্রণালয়।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেয়া হয়েছিলো।

নতুন করে মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডা আবুল কালাম আজাদ। এখন সরানো হচ্ছে অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলামকে।
বুধবার নিজ কার্যালয়ে থাকলেও স্বাস্থ্যখাতের সার্বিক বিষয় নিয়ে কোন কথা বলেননি স্বাস্থ্যমন্ত্রী।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়