ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ২২ জুলাই ২০২০

পাপুল দ্বৈত নাগরিক কিনা জানতে চেয়ে আইনি নোটিশ

ফাইল ছবি

ফাইল ছবি

লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুলের দ্বৈত নাগরিকত্ব আছে কিনা তা জানাতে পররাষ্ট্রমন্ত্রী বরাবর একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, কুয়েতের ব্যবসায়ী বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুল গ্রেফতার হয়ে সে দেশের কারাগারে আছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানা গেছে। তার বিতর্কিত কর্মকাণ্ডে বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে আরো বলা হয়, পাপুল একজন বাংলাদেশি নাগরিক হয়ে কীভাবে বহির্বিশ্বে শত শত কোটি টাকার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন তা নিয়ে মানুষের মাঝে কৌতূহল রয়েছে। তিনি কুয়েতের নাগরিক কিনা এই বিষয়েও সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। কেননা দ্বৈত নাগরিক হলে বাংলাদেশের সংবিধান ও নাগরিকত্ব আইন অনুযায়ী বৈধ এমপি হওয়ার যোগ্যতা থাকে কিনা সে বিষয়েও জনগণের মনে প্রশ্ন রয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়