নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০৮, ২২ জুলাই ২০২০
সর্বোচ্চ আলোচনা করে স্বাস্থ্যের নতুন মহাপরিচালক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। বর্তমান মহাপরিচালকের পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়মানুযায়ী এটা জনপ্রশাসনে গেছে, পরবর্তী পদক্ষেপ নিয়ে মন্ত্রণালয় এটার সিদ্ধান্ত নেবে।
বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে এসব কথা বলেন তিনি।
করোনার সময় মাস্ক, পিপিই এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে মন্ত্রণালয়।
নতুন ডিজি নিয়োগের বিষয়ে তিনি বলেন, আগে পদত্যাগপত্রের বিষয়ে আমাদের কাছে সব সিদ্ধান্ত আসুক, তারপরে চিন্তা-ভাবনা করে এবং আরো উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
আগের মহাপরিচালককে নিয়ে নানা বিষয়ে বিতর্ক ছিলো, নতুন মহাপরিচালকের নিয়োগের বিষয়ে সতর্ক থাকবেন কিনা এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবশ্যই। সবাই মিলেই তো আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করবো এবং সিদ্ধান্ত নেবো। দরকার হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে।
মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগের পর অধিদফতরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে সরিয়ে দেয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে। এরইমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ফাইলে সই করেছেন বলে জানা গেছে।
অধিদফতরের পরিচালকসহ (হাসপাতাল) আরো যেসব নাম এসেছে তাদের বিষয়ে ব্যবস্থা নিয়েছেন কি না-প্রশ্নে জাহিদ মালেক বলেন, আমরা দেখবো। পরিবর্তনের বিষয়গুলো আমরা অবশ্যই দেখবো।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























