ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২২ জুলাই ২০২০

দেশে ফিরেছেন সিঙ্গাপুরে আটকে পড়া ১৬০ বাংলাদেশি

ফাইল ছবি

ফাইল ছবি

কোভিড-১৯ এর কারণে আটকে পড়া বাংলাদেশিদের দ্বিতীয় ধাপে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ১৬০ যাত্রী নিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বুধবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। 

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় দেশটি থেকে তাদের ফিরিয়ে আনা হলো।

এরইমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর ছাড়াও কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, লাহোর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। 

কোভিড-১৯ মহামারিকালীন রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স শুধুমাত্র ঢাকা থেকে গুয়াংজু রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়