ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ২২ জুলাই ২০২০

শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার হাসপাতাল সিলগালা

ফাইল ছবি

ফাইল ছবি

লাইসেন্স নবায়ন না করা ও শর্ত ভঙ্গের অভিযোগে রাজধানীর শ্যামলীর ‘ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল’ সিলগালা করেছে স্বাস্থ্য অধিদফতর।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড এর ব্যবস্থাপনা পরিচালককে লেখা ওই চিঠিতে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) ১৯৮২’ অনুযায়ী হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। 

এছাড়া ওই হাসপাতালের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সাতদিনের মধ্যে তার সুস্পষ্ট জবাব দিতে বলা হয়।

জানা গেছে, কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ পাওয়ায় হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

অধিদফতরের কর্মকর্তারা বলছেন, হাসপাতালটির কোনো লাইসেন্স নেই। এছাড়া সেখানে যে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ব্যবহার হচ্ছিল সেটা তদন্তে প্রমাণ হয়েছে।

২০১৮ সালের ৩০ জুনের আগেই ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও কার্যক্রম চালিয়ে আসছিল হাসপাতালটি। লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়